২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে শিক্ষক হত্যার প্রতিবাদে মশাল মিছিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে ও শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2016, 10:06 PM

Updated : 20 Aug 2022, 12:33 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলাভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কাজলা গেট দিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। পরে পুনরায় রবীন্দ্র ভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

মিছিলে বিভাগের অধ্যাপক সায়েদুজ্জামান, প্রভাষক সোহেল মেহেদী, সুমন হোসেন, মনিরুজ্জামনসহ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।