২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের আগে সংঘাত শেরপুরে, আহত ১৫

ভোটগ্রহণ শুরুর আগে শেরপুরে আওয়ামী লীগ ও জাতীয় প্রার্থী চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জনের আহত হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 09:14 AM

Updated : 12 Apr 2022, 01:54 AM

শুক্রবার রাতে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মাজহারুল করিম জানান।

শনিবার দেশজুড়ে  যে ৬১৪টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে, তার মধ্যে চরপক্ষীমারী ইউনিয়নও রয়েছে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ২টার দিকে গুজব ছড়িয়ে পড়ে যে আওয়ামী লীগ প্রার্থী আকবর আলীর সমর্থকরা জোর করে ব্যালট পেপার ছিনিয়ে নিচ্ছে।

“এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান প্রাথী রউফের সমর্থকরা আকবর আলীর সমর্থকদের উপর হামলা চালালে দুপক্ষে মধ্যে সংঘর্ষ বাঁধে।”

এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সাতপাকিয়া কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আল মামুন জানান, “ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার কথাটি গুজব। কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”