২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সাবেক সাংসদ শহিদুল ইসলাম মারা গেছেন

ঝিনাইদহ- ৩ আসন থেকে তিনবার নির্বাচিত সাংসদ বিএনপি নেতা শহিদুল ইসলাম মাস্টার মারা গেছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 07:42 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

বৃস্পতিবার বিকাল ৩টায় ঢাকার পান্থপথে গাসকো লিভার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুর খবর দিয়ে মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী মোমিনুর রহমান জানান, কয়েক মাস ধরে শহিদুল লিভার সিরোসিসে ভুগছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। স্কুল শিক্ষকতা কর্ম জীবন শুরু এই বিএনপি নেতা ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে ঝিনাইদহ- ৩ আসন (মহেশপুর ও কোচাঁদপুর উপজেলা) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, স্ত্রী ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

শহিদুল ইসলাম মাস্টারের ভাইপো রফিকুল ইসলাম জানান, লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার পর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কিছুদিন চিকিৎসা নেন তিনি। সেখান থেকে ফিরে পান্থপথের গ্যাসকো লিভার হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন।

“শুক্রবার তার লাশ মহেশপুর আসবে। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। ”