২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের সঙ্গে গোলাগুলি, ‘সন্ত্রাসী’ গুলিবিদ্ধ

যশোরের শার্শার বাগআঁচড়ায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক ‘সন্ত্রাসী’ গুলিবিদ্ধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 03:59 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

শার্শা থানার ওসি মনিরুজ্জামান জানান, সোমবার গভীর রাতে উপজেলার বাগআঁচড়ার বাগুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ কামরুল ইসলাম ওরফে খোড়া কামরুল যশোরের খোলাডাঙ্গা মুন্সিপাড়ার আব্দুল আজিজের ছেলে। তাকে পুলিশ পাহারায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কামরুলের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় মাদক, বিস্ফোরক ও অস্ত্র আইনে ৮/১০টি মামলা রয়েছে বলে জানান ওসি।

শার্শা থানার এসআই মুরাদ হোসেন জানান, বাগআঁচড়ার বাগুড়ি এলাকার ঋষি পাড়ার আলতাফ হোসেনের বাড়িতে খোড়া কামরুলসহ ১০/১২ জন সন্ত্রাসী অবস্থান করছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়।

“পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় পায়ে গুলিবিদ্ধ অবস্থায় কামরুল এবং আরও দুজনকে আটক করা হয়।”

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ওয়ানশ্যূটার গান, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন পাওয়া গেছে বলে জানান তিনি।