২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ঝিনাইদহে ছাগল চুরির অভিযোগে পিটিয়ে হত্যা

ঝিনাইদহের মহেশপুরে ছাগল চুরির অভিযোগে গ্রামবাসীর পিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 10:01 AM

Updated : 12 Apr 2022, 01:52 AM

সোমবার গভীর রাতে উপজেলার গৌরীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান।

নিহত নুরুল ইসলাম (৫০) উপজেলার আলামপুর গ্রামের ফজের আলীর ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, রাত ৩টার দিকে গৌরীনাথপুর গ্রামের রবিউল ইসলামের বাড়ি থেকে ‘ছাগল চুরি করে’ নুরুল পালানোর চেষ্টা করছিলেন বলে এলাকাবাসীর ভাষ্য। ওই বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী ধাওয়া করে নুরুলকে আটক করে। 

“তারা নুরুলকে পিটুনি দিয়ে রাস্তার পাশে ফেলে রাখে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষাণা করেন।”

ওসি বলেন, নুরুল এলাকায় ‘ডাকাত’ হিসেবে পরিচিত ছিলেন। তবে তার বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই।