২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাঁজা উদ্ধার: এক নারীকে দুবছরের সাজা

বাগেরহাটের রামপালে তিন কেজি গাঁজা উদ্ধারের সময় আটক এক নারীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 09:51 PM

Updated : 20 Aug 2022, 12:28 PM

সোমবার বিকালে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব কুমার রায় এই দণ্ডাদেশ দেন।

দণ্ডিত জোৎস্না বেগম (৩২) রামপাল উপজেলার সোনাতুনিয়া গ্রামের কামরুল হাওলাদারের স্ত্রী।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাজিব কুমার রায় জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজনকে সাথে নিয়ে সোনাতুনিয়া গ্রামের কামরুল হাওলাদারের বাড়িতে অভিযান চালানো হয়।

“আমাদের উপস্থিতি টের পেয়ে কামরুল পালিয়ে যায়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে তিন কেজি গাঁজাসহ কামরুলের স্ত্রী জোৎস্না বেগমকে আটক করা হয়।”

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিত জোৎস্না বেগমকে সন্ধ্যায় বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।