২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে ৪০ কেজি হরিণের মাংস উদ্ধার

সুন্দরবনের চান্দেশ্বর এলাকা থেকে ৪০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 11:29 AM

Updated : 20 Aug 2022, 12:28 PM

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট এম ফরিদুজ্জামান খান বলেন, সুন্দরবন শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর ক্যাম্প সংলগ্ন কাতলার খালে রোববার রাতে এ অভিযান চালানো হয়।

তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে সাড়ে ৮টার দিকে কাতলার খালে অবস্থান নেয় কোস্টগার্ডের একটি দল। এ সময় একটি নৌকাকে থামতে সংকেত দিলে তারা পালিয়ে যায়। পরে ওই নৌকা থেকে ৪০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

হরিণের মাংস ও জব্দ করা নৌকাটি চান্দেশ্বর ফরেস্ট ক্যাম্পে হস্তান্তর করা হয় বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা ফরিদুজ্জামান।