২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনাম মেডিকেলের গেইটে যুবকের লাশ

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2016, 03:00 PM

Updated : 20 Aug 2022, 12:28 PM

সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান বলেন জানান, শনিবার রাতে হাসপাতালের গেইট থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

আনুমানিক ২৭ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।   

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, রাতে এক ব্যক্তি ভ্যানে করে ওই যুবকের লাশ নিয়ে হাসপাতালের সামনে আসেন। পরে লাশটি হাসপাতালের গেইটের সামনে রেখে পালিয়ে যান।

“পরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।”

সাদা লুঙ্গি ও গেঞ্জি পরা ওই যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে ।তাকে নির্যাতন করে হত্যার পর লাশ ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা।