২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ১৪ মণ জাটকা জব্দ

পটুয়াখালী শহর থেকে ১৪ মণ জাটকা জব্দ করেছে গোয়েন্দা পুলিশ।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2016, 11:56 AM

Updated : 12 Apr 2022, 01:51 AM

শনিবার সকাল ৭টার দিকে শহরের নিউমার্কেট ও হেতালিয়া এলাকায় এ ঘটনায় আটক এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে গোয়েন্দা পুলিশের ওসি মো. জাকির হোসেন জানিয়েছেন।

দণ্ডিত মো.খলিল চৌকিদার সদর উপজেলার পূর্ব হেতালিয়া এলাকার হাসেম চৌকিদারের ছেলে। তাকে পাঁচ হাজার টাকার জরিমানা, অনাদায়ে একমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি জাকির বলেন, গোপন সংবাদ পেয়ে প্রথমে হেতালিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০ মণ জাটকাসহ খলিলকে আটক করা হয়।পরে নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে আরও ৪ মণ জাটকা জব্দ করা হয়।

“পরে খলিলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।”

জব্দ জাটকাগুলো স্থানীয় লিল্লাহ বোডিং, বিভিন্ন মাদ্রাসা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে বলে ওসি জানান।