২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উজিরপুর থানার ওসি প্রত্যাহার

বরিশালের উজিরপুর থানার ওসি নূরুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 03:07 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

জনস্বার্থ ও প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে রোববার দুপুরে বরিশালের পুলিশ সুপার মো. আক্তারুজ্জামান জানান।

তিনি বলেন, ওসি নূরুল ইসলামকে প্রত্যাহার করে পরিদর্শক (তদন্ত) ফারুক খানকে থানার ভার দেওয়া হয়েছে।

দুই/এক দিনের মধ্যে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে বলে জানান পুলিশ সুপার।