২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বাড়িতে আগুন লেগে নারীর মৃত্যু

হবিগঞ্জ শহরে এক বাড়িতে আগুন লেগে গৃহকত্রীর মৃত্যু হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 10:43 AM

Updated : 20 Aug 2022, 12:25 PM

হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, রোববার ভোরে শহরের অনন্তপুর এলাকায় বাসুদেব নামের এক ব্যক্তির বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে।

নিহত মায়া রানী দেবনাথ (৩০) বাসুদেবের স্ত্রী। পুলিশ ওই বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাসুদেবের বাসায় আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে। মায়া রানী ঘটনাস্থলেই মারা যান।”

আগুনে ঘর পুড়ে ওই পরিবারের প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওসি। তবে সেখানে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল, তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।