পুলিশ ভ্যান উল্টে খাদে, পথচারী নিহত
ফরিদপুর সদর উপজেলায় পুলিশ ভ্যান উল্টে চাপা পড়ে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন সাত পুলিশ সদস্য।
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার পূর্ব গঙ্গাবর্দী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ফরিদপুর কোতোয়ালি থানার এসআই বেলাল হোসেন জানান।
নিহত আলম বিশ্বাসের বাড়ি গঙ্গাবর্দী এলাকায়।
এসআই বেলাল বলেন, ফরিদপুর থেকে মধুখালী যাওয়ার পথে পুলিশ ভ্যানটি উল্টে যায়। এতে পথচারী আলম বিশ্বাস ও সাত পুলিশ আহত হয়।
আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আলম বিশ্বাস মারা যান।
হাসপাতালের আরএমও শফিকুল ইসলাম জানান, আহত সাত পুলিশ এখন শংকামুক্ত।
