২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে বাস উল্টে পুলিশসহ আহত ১৩

খাগড়াছড়ি সদরে যাত্রীবাহী বাস উল্টে পুলিশ ও আনসার সদস্যসহ অন্তত ১৩ যাত্রী আহত হয়েছেন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 05:08 PM

Updated : 11 Oct 2022, 08:03 PM

বৃহস্পতিবার উপজেলার আলুটিলা পর্যটন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খাগড়াছড়ি সদর থানার ওসি শামসুদ্দিন ভুইয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী শান্তি পরিবহনের একটি বাস আলুটিলা এলাকায় সকাল ১০টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।

গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে পুলিশ ও আনসার সদস্যসহ অন্তত ১৩ জন আহত হন বলে জানান তিনি।

তিনি জানান, খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। 

আহতরা হলেন গুইমারা থানার চার কনেস্টবল মো. রবিউল (৩০), মো. শাহিন (২৩), শাহাব উদ্দিন (৩৩) ও মো. সানোয়ার, দুই আনসার ব্যাটালিয়ন সদস্য মো. কাঞ্চন মিয়া (৪০) ও মো. আজিজুল রহমান, গুইমারার বঙ্গু মিয়ার ছেলে আহাদ (২০), মাটিরাঙ্গার তবলছড়ি এলাকার মো. নুরুল আমিনের স্ত্রী জান্নাত পেয়ারা (১৮), দীঘিনালার জামতলার রমজান আলীর মেয়ে শারমিন আক্তার (১৫), আমজাদ আলীর ছেলে রমজান (৩৫), মানিক বিশ্বাসের ছেলে মো.নুর নবী (২৫), প্রীতিময় চাকমার ছেলে দেব জীত চাকমা (২৬) ও সোনাবরণ চাকমা (২৩)।