বাঁশ ঝাড় নিয়ে মারামারিতে কৃষক নিহত
দুই ভাইয়ের মধ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাঁশ ঝাড়ের মালিকানা নিয়ে মারামারিতে এক কৃষক নিহত হয়েছে।
এ ঘটনায় আহত শাহজাহান আলী আকন্দ (৬৫) বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে
উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কউশিক আহমেদ জানিয়েছেন।
শাহজাহান উপজেলার চরসাতবাড়িয়া গ্রামে মৃত বদর আকন্দের ছেলে।
ওসি বলেন, “সোমবার বাঁশ ঝাড়ের মালিকানা নিয়ে দুই ভাই শাহজাহান আলী ও কোবাদ আলীর লোকজন লাঠিশোটা নিয়ে মারামারিতে জড়ায়।”
“এতে শাহজাহান গুরুতর আহত হলে প্রথমে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।”
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ভাতিজি লাকী আক্তার কোবাদ আলীসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা হত্যা করেছেন।
