২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের অবৈধ সংযোগ: শ্রমিক লীগ নেতা কারাগারে

বিদ্যুৎ চুরির ছয় মামলায় গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের লাইনম্যান ও সরকার সমর্থিত সিবিএ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2016, 05:50 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

মাহবুবর রহমানের আইনজীবী এম এ বাশার টিপু বলেন, “বুধবার দুপুরে আদালতে হাজির হয়ে ছয়টি মামলায় জামিন আবেদন করা হয়।

আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মতিউর রহমান তা নামঞ্জুর করে সিবিএ নেতা মাহবুবর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।”

মাহবুবর রহমান জাতীয় বিদ্যুৎ গাইবান্ধা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বলে সংগঠনটির রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নিশ্চিত করেছেন।

বিকেলে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলে আদালতের পেসকার সাখাওয়াত হোসেন জানিয়েছেন।

মামলার নথি থেকে জানান যায়, ক্ষমতার দাপট দেখিয়ে মাহবুবর গাইবান্ধা সদর উপজেলার কুপতলাসহ কয়েকটি এলাকায় অবৈধভাবে বিদ্যুৎ লাইন নির্মাণের মাধ্যমে শতাধিক গ্রাহককে অবৈধ সংযোগ প্রদান করেন।

বিদ্যুৎ চুরির করে সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগে তার বিরুদ্ধে গত ১৭ ফেব্রুয়ারি তিনটি এবং ২৩ ফেব্রুয়ারি তিনটি মোট ছয়টি মামলা করা হয়। গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী সাইয়্যিদুল মুরছালিন বাদি হয়ে এই ছয়টি মামলা করেন।