বগা লেকে নেমে মেডিকেল ছাত্রের মৃত্যু
বান্দরবানের রুমা উপজেলায় বগা লেকে গোসল করতে নেমে মেডিকেল কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান রুমা থানার ওসি মো. শরিফুল ইসলাম।
মৃত মো. ফাতাউল ইমতিয়াজ (২৫) ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। তিনি রাজধানীর মিরপুর এলাকার মো. শফিউল আলমের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, লেকে গোসল করতে নেমে ডুবে যান ইমতিয়াজ। পরে স্থানীয় গাইড ও এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বামংপ্রু তাকে মৃত ঘোষণা করেন।
