২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত

কক্সবাজার সদরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 04:00 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

শনিবার সদরের লিংকরোড এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী।

নিহত মোহাম্মদ আরাফাত (৭) জানারঘোনার এলাকার নুরুল আক্তারের ছেলে।হাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল সে।

পুলিশ কর্মকর্তা বখতিয়ার বলেন,  আরাফাত সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের একটি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুলতান আহমদ সিরাজী বলেন, হাসপাতালে আনার আগেই আরাফাতের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে।