সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
সাতক্ষীরা শহরে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার গভীর রাতে কাটিয়া আনন্দপাড়া এলাকার কম্পিউটার ব্যবসায়ী সুকুমার অধিকারীর বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে বলে সাতক্ষীরা সদর থানার ওসি ইমদাদুল হক শেখ জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি হাতবোমা উদ্ধার করেছে বলে জানান তিনি।
সুকুমার অধিকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ২টার দিকে ডাকাতরা ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। পরে তারা আমাকে বেঁধে ফেলে। এ সময় মা বাধা দিতে গেলে তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে।
“পরে তারা বাড়ির অন্য সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে আটভরি স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার লুট করে নিয়ে যায়।”
ডাকাতির ঘটনায় এখনও মামলা হয়নি। তবে লুট করা মালামাল উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি ইমদাদুল।
