মহেশপুরে ৭টিতে আ.লীগ, ৩টিতে ‘আ.লীগের বিদ্রোহী’
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৭টিতে আওয়ামী লীগ, ৩টিতে ‘আওয়ামী লীগের বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী ও ২টিতে জামায়াত-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বচিত হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসবিকে ইউনিয়নে ‘আওয়ামী লীগের বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী মো. আরিফুল হাসান চেীধুরী ও ফতেপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. সিরাজুল ইসলাম সিরাজ জয়লাভ করেছেন।
রিটার্নিং কর্মকর্তা মো. জুলফিকার জানান, পান্তাপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের মো. ইসমাইল হোসেন ও স্বরূপপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. মিজানুর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা আব্দুল বারি জানান, শ্যামকুড় ইউনিয়নে আওয়ামী লীগের মো. আমানুল্লাহ হক ও নেপা ইউনিয়নে আওয়ামী লীগের মো. শামসুল আলম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা মো. আবু তালহা জানান, কাজীরবেড় ইউনিয়নে আওয়ামী লীগের মো. সেলিম রেজা ও বাঁশবাড়িয়া ইউনিয়নে ‘আওয়ামী লীগের বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মালেক মণ্ডল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান জানান, যাদবপুর ইউনিয়নে আওয়ামী লীগের এ বি এম শহিদুল ইসলাম ও নাটিমা ইউনিয়নে জামায়াত-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ফকির আহমেদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা মো. সেলিম রেজা জানান, মান্দারবাড়িয়া ইউনিয়নে ‘আওয়ামী লীগের বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী মো. শফিদুল ইসলাম ও আজমপুর ইউনিয়নে জামায়াত-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার খান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
