ইছামতি থেকে গলিত লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নদী থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়ায় ইছামতি নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান সিরাজদিখান থানার এসআই মানিক।
লাশ পচে বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানান তিনি।
এসআই মানিক বলেন, স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
“বেশ কয়েকদিন আগে হত্যার পর ওই ব্যক্তিরকে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
