২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় যুবলীগ নেতা গুলিবিদ্ধ

পাবনা সদরে এক যুবলীগ নেতা অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 11:36 AM

Updated : 20 Aug 2022, 12:19 PM

গুলিবিদ্ধ হাজী শরিফ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৈলানপুর মহল্লার প্রয়াত ইয়াকুব আলীর ছেলে।

সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান জানান- সোমবার রাত ১০টার দিকে শহরের পৈলানপুরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, রাতে হাজী শরিফ বাড়ি থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তিনি দৌড়ে আত্মরক্ষার চেষ্টা করলেও হাতে গুলিবিদ্ধ হন।

হামলাকারীরা ফাঁকা গুলি করে পালিয়ে গেলে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার সকালে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় বলে জানান ওসি হাসান।  

পুলিশ বলছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ যুবলীগ নেতার সঙ্গে পাশের গোবিন্দা মহল্লার কয়েকজনের সঙ্গে ধরে বিরোধ চলছিল। এর জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।  

এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি, তবে মামলা করা হবে বলে জানিয়েছেন পাবনা জেলা যুবলীগের প্রচার সম্পাদক ফাহিমুল কবির খান শান্ত।