গাজীপুরে ট্রাক চাপায় নিহত ১
গাজীপুরে ট্রাক চাপায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার সকালে ঢাকা-বাইপাস সড়কের মোগরখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মোজাম্মেল হক জানান।
আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তির লাশ উদ্ধারের পর গাজী শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনরার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়।
“তার পরনে শুধু লুঙ্গি ছিল। শরীর ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।”
প্রাথমিকভাবে দুর্ঘটনার বিস্তারিত কারণ জানাতে পারেননি তিনি।
