২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকে ট্রেনের ধাক্কা, আহত ৬

সিরাজগঞ্জের কামারখন্দে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে  ট্রেনের ধাক্কায় একটি ট্রাকের চালকসহ ছয়জন আহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 05:11 PM

Updated : 12 Apr 2022, 01:43 AM

রোববার বেলা পৌনে ৩টার দিকে উপজেলার ঝাঐল ওভারব্রিজ সংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার উপ-পরিদর্শক কংকন কুমার সাহা।

আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপ-পরিদর্শক কংকন সাহা বলেন, বালু বোঝাই ট্রাকটি রেলক্রসিং পার হওয়ার সময় লাইনের উপর থেমে যায়। এ সময় ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন ক্রসিং ট্রাকটিকে ধাক্কা দেয়।

“এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে ছিটকে পড়লে চালক, তার সহকারী ও চার শ্রমিক গুরুতর আহত হন।”

প্রত্যক্ষদর্শী ভ্যান চালক রুবেল মিয়া বলেন, ট্রাকটি রেলক্রসিং পার হওয়ার সময় হঠাৎ বিকল হয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।