মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত
মাগুরা সদরে মাটিটানা মিনি ট্রাকের ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই জন।
রোববার দুপুরে সদরের জগদল এলাকায় মাগুরা-নড়াইল সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মাগুরা সদর থানার এসআই আরিফুর রহমান।
নিহতরা হলেন, জগদল গ্রামের সুধীর দাসের স্ত্রী মায়া দাস (৬০) ও নড়াইলের খাড়েলা মির্জাপুর গ্রামের কালু বিশ্বাসের স্ত্রী দুর্গা বিশ্বাস (৫৫)।
আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই আরিফুর বলেন, সাড়ে ১২ টার দিকে জগদল কলেজের সামনে মাটি টানা নাটাগাড়ি (মিনি ট্রাক) বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দিলে ভ্যানের চার আরোহী গুরুতর আহত হন।
আহতদের মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মায়া দাস ও দুর্গা বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
