ক্ষুদ্র ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
খুলনা মহানগরীর বানরগাতি আল আমিন মহল্লা এলাকায় এক ক্ষুদ্র ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার খবর দিয়েছে পুলিশ।
শুক্রবার রাত ৮টার দিকে জাকির হোসেনকে (৪০) গলা কেটে হত্যা করা হয় বলে সোনাডাঙ্গা থানার ওসি সুকুমার বিশ্বাস জানান।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহত ক্ষুদ্র ব্যবসায়ী জাকিরের একাধিক বিয়ে রয়েছে। পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী বা শ্যালিকা বটি দিয়ে কুপিয়ে হত্যা করতে পারে।”
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনা তদন্ত করছে বলে ওসি জানিয়েছেন।
