লালন স্মরণে কুষ্টিয়ায় ৫ দিনের উৎসব শুরু
লালন শাহের গানের অনুষ্ঠান, বাউলদের মিলনমেলা আর সাধুসন্তদের তত্ত্ব আলোচনার মধ্য দিয়ে কুষ্টিয়ায় শুরু হয়েছে পাঁচ দিনের লালন স্মরণোৎসব।
কুমারখালী উপজেলার ছেউড়িয়ায় লালনের আখড়াবাড়িতে বুধবার সকালে গোষ্ঠগানের মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়। গোষ্ঠগান হল গরু চরানোর গান।
প্রতিবছর বাউল সাধকরা চৈত্রের পূর্ণিমা তিথিতে গানে গানে লালনকে স্মরণ করেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে এ বছর মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন হবে বুধবার রাত ৯টায়। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের উদ্বোধন করার কথা রয়েছে।
