২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে আ.লীগ ৬, বিএনপি ২টিতে জয়ী

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে ছয়টিতে আওয়ামী লীগ ও দুটিতে বিএনপি এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2016, 09:26 AM

Updated : 20 Aug 2022, 12:15 PM

এ উপজেলার মোট ১০৫টি কেন্দ্রের ভোট গণনা শেষে মঙ্গলবার রাতে উপজেলা নির্বাচন সমন্বয়কারী ইকবাল আক্তার এ ফলাফল ঘোষণা করেন। 

এরা হলেন- ধামাইনগর ইউনিয়নে রাইসুল হাসান সুমন (নৌকা), সোনাখাড়া ইউনিয়নে আবু হেনা মোস্তফা কামাল রিপন (নৌকা), চান্দাইকোনা ইউনিয়নে মো. আব্দুল হান্নান খান (নৌকা), ধানগড়া ইউনিয়নে ওবায়দুল ইসলাম মাসুম (নৌকা), ব্রহ্মগাছা ইউনিয়নে গোলাম ছরওয়ার লিটন (নৌকা) ও পাঙ্গাসী ইউনিয়নে আব্দুস সালাম (নৌকা)।

এছাড়া ধুবিল ইউনিয়নে হাসান ইমাম তালুকদার (ধানের শীষ) এবং ঘুড়কা ইউনিয়নে আবু সাইদ ভূঁইয়া (ধানের শীষ)।

আর নলকা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার সরকার চশমা প্রতীকে জয়ী হয়েছেন।