২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীর সোনাগাজীতে মেয়র আ. লীগের খোকন

ফেনীর সোনাগাজী পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের রফিকুল ইসলাম খোকন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2016, 12:50 AM

Updated : 12 Apr 2022, 01:40 AM

রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছে ৮ হাজার ৯৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের জামাল উদ্দিন সেন্টু পেয়েছে ৮৫০ ভোট।

কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগ এনে বিএনপির প্রার্থী ভোট শুরুর দুই ঘণ্টা পরও নির্বাচন বর্জন করেছিলেন।

তার মধ্যে ভোটগ্রহণ চালিয়ে যাওয়ার পর রির্টানিং কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন রাতে ফল ঘোষণা করেন।

এ পৌরসভায় ১৪ হাজার ১৯০ জন ভোটারের মধ্যে ১০ হাজার ৭১১ জন ভাট দেন বলে রিটার্নিং কর্মকর্তা জানান।

মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী মজিবুল হক মানিক (লাঙ্গল) ৭৭, স্বতন্ত্র প্রার্থী আবু নাছের (মোবাইল ফোন) ২২১, শেখ সেলিম (পানির জগ) ১৬ ও নাছির উদ্দিন রিপন (কম্পিউটার) ৭ ভোট পেয়েছেন।

কাউন্সিলর পদে ৯টি সাধারণ ওয়ার্ডের সাতটিতে আওয়ামী লীগ সমর্থিতরা এবং দুটিতে বিএনপি সমর্থিতরা জয়ী হয়েছেন। সংরক্ষিত তিনটি ওয়ার্ডের সব কটিতে বিজয়ী হয়েছে আওয়ামী লীগের নারী প্রার্থীরা বিজয়ী হয়েছে।

সকালে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, ধাওয়া-পাল্টা ধাওয়া, কেন্দ্র দখল ও জাল ভোটের অভিযোগের মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়েছিল। এরপর জামাল ভোট বর্জনের ঘোষণা দেন।

বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের কর্মী ও সমর্থকদের সংঘর্ষে কাউন্সিলর প্রার্থীসহ অন্তত ১০ জন আহত হন। পুলিশ ও র্যা ব বিভিন্ন স্থান থেকে কাউন্সিলর প্রার্থীসহ ১৭ জনকে আটক করে।