২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেড়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের গোলাগুলি, নিহত ১

পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 02:03 AM

Updated : 20 Aug 2022, 12:13 PM

ইউনিয়নের সিদ্দিকের মোড়ে শনিবার রাতের এ ঘটনায় আরও চারজন গুলিবিদ্ধ হন বলে জানান বেড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকির হোসাইন।

নিহত গহের উদ্দিন ঢালারচর ইউনিয়নের খয়েরবাগান গ্রামের পাশান উদ্দিন মণ্ডলের ছেলে।

সহকারী পুলিশ সুপার জাকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কোরবান আলী ও স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন মণ্ডলের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

“সেখানে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছে। গুলিবিদ্ধ চারজনকে আমরা বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি।”

তবে নাম অনিচ্ছুক ইউনিয়নের কয়েকজন জানান, বন্দুকযুদ্ধে দুইপক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। তারা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।