২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরাকান আর্মি নেতা রেনিনের এক মামলা ট্রাইব্যুনালে

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির নেতা ডা. রেনিন সু বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে করা মামলাটি রাঙামাটির ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 07:51 PM

Updated : 20 Aug 2022, 12:10 PM

বুধবার রাজস্থলী উপজেলা থেকে আটক ডা. রেনিন সু, তার সহযোগী অংনু ইয়ান রাখাইন, জসু অং মারমা ও অং সু অং মারমাকে রাঙামাটির আদালতে হাজির করা হয়।

আসামি পক্ষের আইনজীবী মং থোয়াই মার্মা জানান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেনের আদালত আসামিদের বিরুদ্ধে বিদেশি মুদ্রা পাচার বিষয়ক মামলায় আগামী ১৭ এপ্রিল পরবর্তী দিন ধার্য্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

গত ২৬ অগাস্ট রাতে রাজস্থলীর কলেজ পাড়ার এক ভবনে অভিযান চালিয়ে আরাকন আর্মির সদস্য অং ইয়ান রাখাইনকে এবং পরদিন বাড়ির কেয়ারটেকার জসু অং মারমা ও অং সু অং মারমাকে যৌথ বাহিনী আটক করে। পরে ১৪ অক্টোবর বিজিবি ও পুলিশ পৃথক অভিযানে রাজস্থলীর ইসলামপুর থেকে আরাকান আর্মি নেতা ড. রেনিন সুকে আটক করে।

এ চারজনের বিরুদ্ধে অনুপ্রবেশ আইন, বিদেমি মুদ্রা পাচার ও সন্ত্রাস দমন আইনে তিনটি মামলা করে রাজস্থলী থানা পুলিশ।

পুরনো খবর:

‘আরাকান আর্মির নেতা’ রেনিন সু রিমান্ডে