মৌলভীবাজারে গাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১
মৌলভীবাজারের কুলাউড়ায় গাছের সঙ্গে ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন তার সঙ্গে অপর আরোহী।
মঙ্গলবার ভোরে রাউৎগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কুলাউড়া থানার এস আই নুর হোসেন।
নিহত আরিফ হোসেন কুলাউড়ার পৃথিম পাশা এলাকার কামাল হোসেনের ছেলে।
দুর্ঘটনায় আহত হন আরিফের বন্ধু বাবুল মিয়া। তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, সকালে আরিফ তার বন্ধু বাবুলকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে করে পৃথিম পাশায় যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই নিহত হন আরিফ।
লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই নুর হোসেন।
