২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে যমুনার স্পিনিং মিলে আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় যমুনা গ্রুপের শামিম স্পিনিং মিলে আগুন লাগার খবর পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2016, 09:25 PM

Updated : 12 Apr 2022, 01:36 AM

সফিপুর এলাকায় শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিলের একতলা শেডে আগুন লাগে বলে জানান কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা অপূর্ব বল।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে খবর পাওয়ার পর জয়দেবপুর ও কালিয়াকৈরসহ কয়েকটি ইউনিটের ফায়ার সাভিস কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

তবে কারখানার জিএম মো. শাহজাহান মিয়া সাংবাদিকদের বলেন, “কারখানার ওই শেডে থাকা প্রায় দেড় শ টন তুলা ও কিছু মেশিন পুড়ে গেছে।”

কারখানার ব্লু-রুম থেকে আগুনের সূত্রপাত হয় বলে তিনি জানান।