১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাবনায় ৩ ঘণ্টা পর ফের রেল চালু

পাবনার চাটমোহরে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় তিন ঘণ্টা পর ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ বঙ্গের রেল যোগাযোগ শুরু হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 09:58 PM

Updated : 11 Oct 2022, 07:54 PM

পুরানো খবর:

পাবনায় ট্রেন লাইনচ্যুত, ঢাকার পথে রেল বন্ধ

বৃহস্পতিবার সন্ধ্যায় চাটমোহর স্টেশনের কাছে দুটি বগি লাইনে তোলার পর রেল যোগাযোগ শুরু হয় বলে জানান পাকশী বিভাগীয় রেলওয়ের ট্রাফিক কর্মকর্তা শওকত জামিল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মালবাহী ট্রেনটি পাবনার ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল। চাটমোহর স্টেশন থেকে ১০০ গজ পূর্বদিকে হঠাৎ দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

“পরে রেলের পশ্চিমাঞ্চল বিভাগের একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।”

ঘটনা তদন্তের জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান ট্রাফিক কর্মকর্তা।

এ ঘটনায় হতাহত বা অন্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।