মুন্সীগঞ্জে আগুনে পুড়ল ৮টি দোকান
মুন্সীগঞ্জ সদরের একটি বাজারে আগুন লেগে আটটি দোকান পুড়ে গেছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মন্টু বিশ্বাস বলেন, শনিবার ভোররাতে উপজেলার ধলাগাঁও বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় প্রায় আড়াই ঘণ্টা পর ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মন্টু বলেন, ব্যটারির চার্জার গরম হয়ে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় আট কোটি টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
