২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, আটক ৪

সাভারে গোয়েন্দা পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 01:08 PM

Updated : 12 Apr 2022, 01:31 AM

শনিবার রাতে আমিনবাজার থেকে তাদের আটকের কথা জানিয়েছেন সাভার মডেল থানার এসআই মোমেনুর রহমান।

আটকরা হলেন- আমিনুর রহমান (৩৫), আলামিন হোসেন (২৮), সেন্টু মিয়া (৩৫) ও খবির উদ্দিন (৩২)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই মোমেন বলেন, “গোয়েন্দা পুলিশ পরিচয়ে দিয়ে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন দোকানে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিল একটি চক্র।গোপন খবর পেয়ে শনিবার রাতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ।

“চারজনকে আটক করা ছাড়াও ‘ডিবি পুলিশ’ স্টিকার লাগানো একটি প্রাইভেট কার, ভুয়া পরিচয়পত্র ও খেলনা ওয়াকিটকি উদ্ধার করা হয়।”

আটকরা রাজধানীর মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, আমিনবাজার ও সাভারের রাস্তা থেকে কৌশলে লোকজনকে তুলে নিয়ে পরে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে বলেও জানান এসআই মোমেন।