সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রধান শিক্ষক নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে উপজেলার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান।
নিহত কোরবান আলী (৪৫) উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের খাদুলী গ্রামের বাসিন্দা ও লাহিড়ী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
ওসি বলেন, “মোটরসাইকেল চালিয়ে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আশঙ্কানক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।”
