২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কেনাকাটার সময় হঠাৎ বমি, দুই কিশোরীর মৃত্যু

সিলেটের জৈন্তাপুরে একটি মার্কেটে কেনাকাটা করার সময় হঠাৎ বমি শুরু হয়ে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2016, 10:15 PM

Updated : 12 Apr 2022, 01:30 AM

শুক্রবার দুপুরে জৈন্তাপুরের দরবস্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জৈন্তাপুর থানার ওসি সফিউল কবির।

তবে কী কারণে তাদের বমি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি।

মৃতরা হলো জৈন্তাপুরের লক্ষ্মীপ্রাসাদ পূর্ব গ্রামের আব্দুর রবের মেয়ে ইমরানা বেগম (১৩) এবং কানাইঘাট উপজেলার দলখিরাই গ্রামের আবুল হাসেনের মেয়ে রুকসানা বেগম (১৩)।

তারা দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শ্রেণির ছাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, দুপুরে ইমরানা ও রুকসানা দরবস্ত এলাকায় একটি মার্কেটে কেনাকাটা করতে যায়। এ সময় ইমরানা হঠাৎ বমি করতে করতে ঘটনাস্থলেই মারা যায়। পরে রুকসানাও বমি করতে শুরু করে।

“স্থানীয়রা রুকসানাকে  জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।”

ওসি আরও বলেন, তাদের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।