২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

নরসিংদী সদরে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক সাংবাদিক ও তিতাস গ্যাসের এক কর্মচারী  নিহত হয়েছেন। 

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2016, 04:00 PM

Updated : 20 Aug 2022, 11:58 AM

শুক্রবার দুপুর ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের বাগহাটা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নরসিংদী সদর থানার উপ-পরিদর্শক মো. চুন্নু।

নিহতরা হলেন নড়াইলের লোহাগড়ার শেখ নাসিরুদ্দিন চান্দু (৪০) ও সর্দার নিজামুল ইসলাম (৪৫)। তারা দুজনই ঢাকায় থাকতেন।

নাসিরুদ্দিন দৈনিক সন্ধ্যাবানী নামের একটি পত্রিকার নরসিংদী জেলার ফটোসাংবাদিক ও নিজামুল তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিতে কর্মরত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই চুন্নু বলেন, দুপুরে নরসিংদী থেকে পাঁচদোনাগামী একটি বালুবাহী ট্রলি বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার দুই আরোহীর মৃত্যু হয়।

পুলিশ লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান তিনি।