ডিমলায় গর্তে পড়ে শিশুর মৃত্যু
নীলফামারীর ডিমলায় টিউবওয়েলের পানি নিষ্কাশনের গর্তে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার উপজেলার খালিশাচাপানী ইউনিয়নের ডালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে ডিমলা থানার ওসি মো. রুহুল আমিন খান জানান।
মৃত মেহেদী হাসান (১) ওই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
মেহেদীর পরিবারের বরাত দিয়ে খালিশাচাপানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান জানান, সকালের কোনো এক সময় বাড়ির উঠানের টিউবওয়েলের পানি নিষ্কাশনের গর্তে পড়ে যায় মেহেদী।
“বেলা ১০টার দিকে পরিবারের লোকজন গর্ত থেকে তার লাশ উদ্ধার করে।”
তিনি বলেন, গর্তে পানি বেশি না থাকলেও মেহেদীর মাথা নিচের দিকে পড়ে যাওয়ায় কাদার মধ্যে মাথা ঢুকে গিয়ে তার মৃত্য হয় বলে ধারণা করা হচ্ছে।
ওসি জানান, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
