নরসিংদীতে কথিত বন্দুকযুদ্ধের পর গুলিবিদ্ধ ‘আসামি’ গ্রেপ্তার
নরসিংদীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের পর এক খুনের আসামিকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফা বলছেন, রোববার ভোর সোয়া ৪টার দিকে উপজেলার গাবতলী গোরস্তান এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।
গ্রেপ্তার রুবেল (২৪) স্থানীয় যুবদলের রাজনীতিতে জড়িত এবং এলাকায় ‘সন্ত্রাসী’ হিসেবে পরিচিত বলে ওসির ভাষ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ভোরে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে বন্দকযুদ্ধের সময় রুবেল গুলিবিদ্ধ হয়। পরে তাকে গ্রেপ্তার করে হাসাপাতালে নেওয়া হয়।”
রুবেলের কাছ থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
সদর উপজেলার ঘোড়াদিয়া গ্রামের বাতেন মিয়ার ছেলে রুবেল বর্তমানে পুলিশি পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযেগে মামলা রয়েছে বলে জানান ও
