চান্দিনায় অজ্ঞাতপরিচয় যুবকের লাশ
কুমিল্লার চান্দিনা উপজেলায় অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
চান্দিনা থানার ওসি রসুল আহমদ নিজামী সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঠেরপুল এলাকা থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
এ সময় লাশের পাশে থাকা একটি খেলনা পিস্তল জব্দ করে পুলিশ।
তার বয়স আনুমানিক ৩০ বছর। পরনে জিন্সের প্যান্ট ও কালো গেঞ্জি রয়েছে।
শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে পুলিশ ধারণা করছে, তাকে হত্যা করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
