২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে মহাসড়কের পাশে লাশ

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2016, 11:08 AM

Updated : 12 Apr 2022, 01:28 AM

হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকালে মহাসড়কের তাড়াশ উপজেলার মান্নাননগর এলাকায় লাশটি পাওয়া যায়।

তার পরনে জাতীয় যুব উন্নয়ন ফেডারেশন লেখা একটি গেঞ্জি, দুটি শার্ট, সোয়েটার ও লুঙ্গি রয়েছে।

৫০-৫৫ বছর বয়সী এই ব্যক্তি রাতে যানবাহনের ছাদ থেকে পড়ে মারা যায় বলে পুলিশ ধারণা করছে।

লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।