২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বরগুনায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বরগুনার পাথরঘাটায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2016, 09:15 PM

Updated : 20 Aug 2022, 11:53 AM

শুক্রবার বিকালে পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান পাথরঘাটা থানার ওসি এসএম জিয়াউল হক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়রা খালের মধ্যে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর থানায় নিয়ে আসে।

“নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে কোনো পোশাক নেই।”

শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।