২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ধীরগতি

বিকল ট্রাকের দুর্বিপাক আর তিন দিনের ছুটিতে গাড়ির চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সৃষ্টি হয়েছে বিচ্ছিন্ন যানজট।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2016, 12:30 PM

Updated : 20 Aug 2022, 11:54 AM

ফলে শুক্রবার সকাল থেকে গাজীপুরের ভোগড়া পাইপাস ও চন্দ্রা ত্রিমোড়ের মাঝে ২৫ কিলোমিটার সড়কে ধীর গতিতে যানবাহন চলছে বলে জানিয়েছেনকোনাবাড়ি হাইওয়ে পুলিশের পরিদর্শক দাউদ খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শুক্রবার ভোরে ভোগড়া পাইপাস এলাকায় একটি মালবোঝাই ট্রাক বিকল হলে মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

এছাড়া পিকনিকের গাড়ি এবং শুক্রবার থেকে রোববার পর্যন্ত টানা তিন দিনে ছুটিতে ঘরমুখো মানুষের চাপে সড়কের বিভিন্ন অংশে জটের সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।

গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট থাকলেও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চলছে স্বাভাবিক গতিতেই।

তবে ওই সড়কেও যানবাহনের চাপ অন্য দিনের চেয়ে বেশি।

গাজীপুরে যানবাহনের চাপ নিয়ন্ত্রণে ইতোমধ্যে ট্রাফিক বিভাগ কাজ শুরু করেছে জানিয়ে শিগগিরই এ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন পুলিশ সুপার।