২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, নিহত ১

ভোলায় মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবে এক জেলের মৃত্যু হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2016, 01:42 PM

Updated : 12 Apr 2022, 01:26 AM

সোমবার সকালে ভোলার তজুমদ্দিন উপজেলায় এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে তজুমদ্দিন থানার ওসি মো.মাসুম তালুকদার জানিয়েছেন।

নিহত আবুল কালামের লাশ (৪৫) তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

আহতদের মধ্যে মো. কিরণ (৩০) দুর্ঘটনায় পড়া ট্রলারের মালিক। পুলিশ তাৎক্ষণিকভাবে বাকি দুজনের পরিচয় জানাতে পারেনি।

ওসি মাসুম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ঢাকা থেকে হাতিয়াগামী ‘এমভি ফারহান-৩’ নামের একটি যাত্রীবাহী লঞ্চ ওই ট্রলারকে ধাক্কা দিলে জেলেদের নিয়ে সেটি ডুবে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় আবুল কালামের মৃতদেহ উদ্ধার এবং আহত তিনজনকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান তিনি।