২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতবোমা ও গান পাউডারসহ জামায়াত নেতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সাতটি হাতবোমা ও আধা কেজি গান পাউডারসহ জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2016, 05:27 PM

Updated : 20 Aug 2022, 11:51 AM

শনিবার দুপুরে শহরের পুরাতন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. হামিদুর রশিদ।

গ্রেপ্তার আবু বাক্কার (৪২) চাঁপাইনবাবগঞ্জ থানা জামায়াতে ইসলামীর আমির।

গোয়েন্দা পুলিশ কর্মকর্তা বলেন, নাশকতার উদ্দেশে জামায়াতের নেতা-কর্মীরা পুরাতন বাজার এলাকার একটি পরিত্যক্ত ভবনে গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে শনিবার দুপুরে সেখানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ।

“এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও আবু বাক্কারকে গ্রেপ্তার এবং সেখান থেকে সাতটি হাতবোমা ও ৫০০ গ্রাম গানউডার উদ্ধার করা হয়।”

জামায়াতের এ নেতার বিরুদ্ধে গাড়ি পোড়ানো ও নাশকতাসহ আটটি মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন বলে জানান গোয়েন্দা পুলিশের এ পরির্দশক।