‘ভাইয়ের’ কোদালের আঘাতে মৃত্যু
নওগাঁর মহাদেবপুরে জমির বিরোধে বড় ভাইয়ের হামলায় আহত এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আক্তারুল ইসলামের (৩৫) মৃত্যু হয় বলে মহাদেবপুর থানার ওসি সাবের রেজা জানান।
আক্তারুল ইসলাম উপজেলার খাজুর ইউনিয়নের রাংতোর গ্রামের খয়বর আলী ছেলে।
পরিবারের সদস্যরা তাকে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যান।
