সাগর-রুনি হত্যার বিচার দাবিতে মানববন্ধন
সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মিছিল ও মানববন্ধন করেছেন খাগড়াছড়ির সাংবাদিকরা।
বৃহস্পতিবার সকাল ১০টায় খাগড়াছড়ি টাউন হল থেকে মিছিল বের হয়ে শাপলা চত্বরে গিয়ে মানববন্ধন করেন তারা।
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন আয়োজিত মানববন্ধনে ইউনিয়নের সভাপতি নুরুল আজম, সাধারণ সম্পাদক কানন আচার্য, খাগড়াছড়ি চেম্বার অব কমার্সের সভাপতি সুর্দশন দত্তসহ বিভিন্ন এনজিওকির্মী ও সুশীল সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করেন।
ওই হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের ধরার আশ্বাস দিয়েছিলেন।
এরপর চার বছর গড়িয়ে গেলেও এখনও এই সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের কোনো কূল-কিনারা করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
