২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া ওয়ারেন্ট দিয়ে ফাঁসানোর চেষ্টা, গাজীপুরে দুইজন আটক

গাজীপুরে ভুয়া ওয়ারেন্ট দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করায় দুইজনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2016, 12:11 AM

Updated : 20 Aug 2022, 11:50 AM

আটক শাহ আলম (২৬) গাজীপুর সিটি করপোরেশনের ছোট দেওড়ার আয়নাল হকের ছেলে এবং কোনাবাড়ি জয়েরটেকের জামাল উদ্দিনের ছেলে আসাদুজ্জামান আসাদ (৩৭)।

জয়দেবপুর থানার এএসআই কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহ আলম জেলা ও দায়রা জজ আদালতে পেশকারের উমেদার হিসেবে মাস্টার রোলে কাজ করেন আর আসাদ গাজীপুর সদর উপজেলায় সাবরেজিস্ট্রার অফিসের দলিল লেখক।

“তারা দুইজন ভুয়া ওয়ারেন্ট তৈরি করেন। সেই ওয়ারেন্ট অনুযায়ী গ্রেপ্তার হন মোস্তফা কামাল ও তার বড় ভাই মন্টু মিয়া।”

ওয়ারেন্ট ভুয়া প্রমাণিত হওয়ায় দুই ভাইকে ছেড়ে দেওয়া হয়েছে।

এএসআই জানান, দুই ভাইয়ের সাথে আসাদের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। বিরোধের জের ধরে দুই ভাইকে ফাঁসানোর জন্য আসাদ ১০ হাজার টাকার বিনিময়ে শাহ আলমকে দিয়ে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা জারি করান।