বিকাশ এজেন্টের টাকা ছিনতাই, ব্যবসায়ীকে গুলি
দিনে দুপুরে নরসিংদী সদরে এক বিকাশ এজেন্টের প্রায় সোয়া পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন পথচারী এক ব্যবসায়ী।
বুধবার নরসিংদী বাজারের ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে বলে শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মাহবুব জানান।
গুলিবিদ্ধ কাজল পালকে (২৩) নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছিনতাইয়ের পর পালিয়ে যাওয়ার সময় অস্ত্রসহ রাসেল (২৪) নামে একজনকে আটক করা হয়েছে। তবে অন্যরা পালিয়ে যায় বলে জানান এসআই মাহবুব।
আশপাশের ব্যবসায়ীরা অস্ত্রসহ ছিনতাইকারী রাসেলকে ধরে পুলিশে দিলেও
বাজার পরিচালনা কমিটির সভাপতি বাবুল সরকার বলেন, বিকাশ এজেন্ট এসআর হামিদুল ইসলাম সোহাগ টাকা নিয়ে ব্যাংকে যাচ্ছিলেন। পথে ছিনতাইকারী রাসেলের নেতেৃত্বে ৬/৭ জন্য অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে ৫ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ সময় তারা পথচারী কাজলকে গুলি করে বলে জানান বাবুল।
